ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2026

রাজবাড়ীতে দুই নারী ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস্যকে গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডি‌বি) পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রা‌ত ১১টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলি‌শ কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় সদস্যরা মঙ্গলবার বিকে‌লে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী‌তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হ‌লেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ইউপি সদস্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস্য।

তারা দুইজনই কালুখালি আওয়ামী মহিলা যুব লীগের নেত্রী। ফ্যসিষ্ট আওয়ামী সময় থেকেই ওই দুই মহিলা এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়‌টি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনো তা‌কে কিছু জানা‌নো হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram