

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: মায়ের উপর অভিমান করে সুরাইয়া খাতুন নামের (১৩) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত সুরাইয়া খাতুন শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামের কিবরিয়ার মেয়ে এবং ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বিকালে মায়ের সাথে মোবাইল ফোন নিয়ে রাগারাগি হলে অভিমান করে গাছের ডালের সাথে গলায় দড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এলাকাবাসী উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, গলায় রশি নিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
