

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন দুই পথচারীকে সজোরে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
