ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে গাজার দুই বোন পেলেন আন্তর্জাতিক পুরস্কার

যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছেন দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন মধ্যপ্রাচ্য অঞ্চলের আর্থ প্রাইজ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ১৭ বছর বয়সী তালা এবং ১৫ বছর বয়সী ফারাহ বর্তমানে গাজার একটি তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধের কারণে তাদের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর একাধিকবার তাদের বাস্তুচ্যুত হতে হয়েছে।

সাক্ষাৎকারে তালা মুসা বলেন, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা বাধ্য হয়ে নতুন সমাধান খুঁজতে শুরু করেন।

প্রতিবেদনে বলা হয়, দুই বোন ধ্বংসস্তূপের কংক্রিট, ভাঙা অংশ, মাটি, ছাই এবং কাচের গুঁড়ো মিশিয়ে হালকা ওজনের ইট তৈরি করেছেন। এসব ইট মূলত অস্থায়ী দেয়াল, ফুটপাত এবং বাগানের কাঠামো তৈরিতে ব্যবহার করা যায়।

প্রথমদিকে তারা তাদের তৈরি ব্লক ঝড়ো আবহাওয়ায় তাঁবু স্থিতিশীল রাখতে ব্যবহার করেন। পরে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা এটি উন্নত করেন।

তালা মুসা আরও বলেন, তারা ধ্বংসকে শুধু ক্ষতি হিসেবে না দেখে সেখান থেকেই নতুন কিছু গড়ার চেষ্টা করেছেন। এটিকে তারা নতুন শুরুর প্রতীক হিসেবে দেখছেন।

এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তারা ১২ হাজার ৫০০ ডলার পুরস্কার পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখ টাকার বেশি। ওই অর্থ দিয়ে তারা শতাধিক তরুণকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram