ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৬

ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনায় ট্রাম্প

ইরান যুদ্ধের সংবাদ কাভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সামরিকভাবে ভালো অবস্থানে আছে—এমন প্রতিবেদনকে তিনি ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।ব

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এসব প্রতিবেদন 'শত্রুকে' সহায়তা করছে এবং ইরানকে অযথা আশা দিচ্ছে। যদিও ঠিক কোন গণমাধ্যমের প্রতিবেদনের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি তিনি।

পোস্টে ট্রাম্প আরও লেখেন, 'তারা শত্রুকে সহায়তা করেই যাচ্ছে। এতে শুধু ইরানই মিথ্যা আশা পাচ্ছে, যা তাদের পাওয়ার কথা নয়।'

এছাড়া, 'শুধু পরাজিত, অকৃতজ্ঞ এবং বোকা লোকেরাই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিতে পারে', যোগ করেন ট্রাম্প।

ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করায়, এর আগেও, বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে সিএনএন নিউজ জানিয়েছে, যুদ্ধসংক্রান্ত প্রতিবেদনের তথ্যসূত্র শনাক্ত করতে সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির জন্য মার্কিন বিচার বিভাগকে ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন ট্রাম্প।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram