ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

পাবনার আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া মাঠের জোলা থেকে অজ্ঞাত (৫৫) এক পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুর বারোটার সময় লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এই ব্যক্তিকে জোড়গাছা বাজারসহ বেশ কয়েকটি বাজারে ঘুড়াফেরা করতে দেখা গেছে। এদিন সকালে স্থানীয় লোকজন চৌবাড়িয়া মাঠে কাজ করতে গেলে জোলার কচুরিপানার মধ্যে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়। পরে তিনি উক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আমি আনুমানিক সকাল সাড়ে দশটার সময় স্থানীয় লোকজন লাশ দেখে আমাকে ফোনে খবর দেয় জোলার মধ্যে একটি লাশ দেখা গেছে। পরে আমি সেখানে গিয়ে লাশ দেখতে পাই এবং আটঘরিয়া থানা পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram