ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

‘হুমকি থামলেই কথা’, যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

যুক্তরাষ্ট্র বাড়াবাড়ি ও হুমকির ভাষা বন্ধ করলে তবেই আলোচনায় বসতে আগ্রহী ইরান, এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির  রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু। 

শুক্রবার (১ মে) তুরস্ক সফরকালে এক বৈঠকে এ অবস্থান স্পষ্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তিনি বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। তবে যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে তিনি জানান, ইরান চায় মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সমাধান হোক।

তিনি আরও বলেন, একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে ইরান আবারও আলোচনায় বসতে রাজি। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই হুমকি ও বাড়াবাড়ি বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। প্রায় ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদ শহরে শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধিরা। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।

এর আগে সম্ভাব্য নতুন আলোচনার জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিল ইরান। তবে তা প্রত্যাখ্যান করেন ডোনাল্ড ট্রাম্প।

তাই উত্তেজনা কমাতে নতুন করে আলোচনার ইঙ্গিত দিলেও শর্তের কারণে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram