ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত দেখতে গিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন একই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, ৯৯৯ এ ফোন পেয়ে তারা ঘটনাটি জানতে পারে। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি নিয়মিত ক্ষেত পরিদর্শনে যেতেন। তবে সেদিন আর বাড়ি ফেরেননি। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি। তিনি আরও জানান, ঘটনাস্থলে মরদেহের পাশে তার বাবার মোবাইল ফোন পাওয়া গেছে। এছাড়া কোমড়ে প্যাঁচানো কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকাও অক্ষত ছিল। ফলে হত্যার কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram