ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আরাফাত হোসেন (১৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বিরাজ করছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার আফছার উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত আরাফাত দুপুরে নিজ ক্ষেতে বাদাম তোলার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। দূরে থাকা প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। পরে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ বাদ এশার নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা রয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ঘটনা শুনেছেন বলে জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram