ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

উজিরপুর মডেল থানায় আধুনিক ভবন নির্মাণের উদ্বোধন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানায় ৯ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উজিরপুর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবন নির্মাণের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন, বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম, উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী সাইফ ইবনে নাজির। এছাড়াও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম রকিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হাওলাদার, সদস্য খলিলুর রহমান, আহাদ হোসেন সুমন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুমসহ অনেকে।

জানা গেছে, ৪ তলা বিশিষ্ট এ ভবন নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বাবর এসোসিয়েটস, ৩৬ ইন্দিরা রোড, ঢাকা। সংশ্লিষ্টরা জানান, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, অনলাইন জুয়ায় আসক্তদের চলমান আইনের আওতায় এনে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হবে এবং কেউ মাদকসেবী হিসেবে শনাক্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরিচ্যুতিও হতে পারে। পরে তিনি উজিরপুর মডেল থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram