

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার পৌর শহরের মধ্যবাজারস্থ ধানমহাল এলাকার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম।
অভিযানসূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সোনালী মেডিকেল হলকে ৮ হাজার টাকা, রতন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, নিষিদ্ধ পণ্য রাখায় হাসান স্টোরকে ৩ হাজার টাকা ও দইয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে এই জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

