ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

ধোবাউড়ায় ঝড়ে তিন ঘর বিধ্বস্ত, অসহায় পরিবার খোলা আকাশের নিচে

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের তারানগর গ্রামে গত রাতের ঝড়ে তাজুল ইসলামের একটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে তাদের বসতঘরসহ তিনটি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ করে আঘাত হানা প্রবল ঝড়ে ঘরের চাল উড়ে যায় এবং দেয়াল ভেঙে পড়ে। এতে তাজুল ইসলাম, তার বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান কোনোরকমে প্রাণে রক্ষা পেলেও এখন তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ঝড়ে ঘরের ভেতরে থাকা খাবার, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ফলে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানান, পরিবারটি বর্তমানে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং দ্রুত সহায়তা না পেলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

মানবিক সহায়তা এখনই জরুরি, এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram