

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা: নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশধিকার নিশ্চিতকরণে দিনব্যাপী এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের জন্য জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ (GRIP) প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ এর আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) সাতক্ষীরা হোটেল টাইগার প্লাস সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সিদরাতুল মুনতাহার সঞ্চালনায় নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশধিকার নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেন্ডার এক্সপার্ট শিউলি আক্তার।
এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার ডিডি সাইদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ডিডি নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, জেলা তথ্য অফিসা জাহারুল ইসলাম টুটুল, ওসিসি, আইনজীবী, লিগ্যাল এইড সহায়তাকারী সিএসও, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ। দিনব্যাপী এ এডভোকেসি সভা প্রাণবন্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

