ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে, যা এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে ছেলে কালু শেখ (৫৫) মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা ময়না বেগম (৭২)।

মৃত কালু শেখ ওই এলাকার মৃত রুপলালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি শোকে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, গভীর শোক সইতে না পেরে একই রাতে তিনিও মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুইজনকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে আহাজারি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram