

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য, মাদক বহনকারী ইজিবাইক জব্দ ও ১ জন মাদক ডিলারকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পত্নীতলা থানাধীন ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে মো.ফিরোজ কামাল (৩০) এর কাছ থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য সিরাপ উদ্ধারমূলে জব্দ করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১০ দশ হাজার টাকা। মাদক বহনকারী ইজিবাইক জব্দ করা হয়েছে ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

