ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৭
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন খনন না হওয়ায় জলাবদ্ধতায় ভোগা কৃষকদের জন্য এই উদ্যোগকে স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর-ঝিনাইগাড়ী এলাকায় ১ হাজার ৮০০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এ পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক, ইউপি সদস্য কাওসার হোসেন ও ছায়েম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হযরত আলী, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি খনন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে ফসল নষ্ট হয়ে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। পুনঃখনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে, ফলে কৃষকরা অনেক বেশি উপকৃত হবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram