ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৭
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) সকালে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কৌতুক ও আবৃতি উপভোগ করে হাজারো দর্শনার্থী।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দত্তেরবাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এডহক কমিটির সভাপতি প্রফেসর ড. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন প্রমুখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।

তিনি আরও বলেন, ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram