ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, মুগ, তিল ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, উপকারভোগী কৃষক-কৃষাণী, সুধীজন এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকের উৎপাদন খরচ কমাতে এই কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার ব্যবহার করলে বদলগাছীতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদন সম্ভব। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪,২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হবে। এর মধ্যে ৪,২০০ জন কৃষককে দেওয়া হবে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে দেওয়া হবে ১ কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে দেওয়া হবে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৩০ জন কৃষককে দেওয়া হয় ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram