ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধীকে দেওয়া হলো হুইল-চেয়ারসহ বিভিন্ন উপকরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ১৯জন প্রতিবন্ধীকে দেওয়া হলো হুইল-চেয়ারসহ বিভিন্ন উপকরণ। গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব উপকরণ বিতরণ করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিবন্ধীর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ-জামান। এসময় ১৩ জন প্রতিবন্ধীকে হুইল-চেয়ার, ১ জন প্রতিবন্ধীকে ট্রাই-সাইকেল ও প্রতিবন্ধী হওয়ার উপক্রম ৫ জনকে কানে শোনার মেশিন দেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসালন্টেট ডাঃ মোঃ আনিসুজ্জামান, সহকারী কমিশনার মোঃ রিহাব ইমামসহ সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে নিয়মিত কার্যাক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram