ঢাকা
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

মধুখালীতে ট্রেনে কাটা পড়ে জমজ শিশু নিহত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে জমজ শিশু নিহত হয়েছে।

স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টায় কালুকালী-ভাটিয়াপাড়া লোকাল ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি মধুখালী থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। মধুখালী স্টেশন থেকে কিছু দুর গেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখের জমজ শিশু তাহমিদ (৪) ও তায়িদ (৪) রেললাইনে খেলা করছিলো। ঘটনাস্থলে ট্রেন পৌছালে খেলায় এতই মগ্ন ছিল যে ট্রেনের উপস্থিতিই টের পায় নাই তারা, যে কারণে ঘটনাস্থলে ট্রেনে কাটা পড়ে জমজ সহোদর নিহত হয়েছে।

মধুখালী স্টেশন মাষ্টার মোঃ কাওসার মাহমুদকে তার মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, শিশু দুটি রেললাইনে খেলা করছিল। ওরা ট্রেনের শব্দ বা হুইসেল কিছুই টের পায় নাই। যে কারণে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। পরিবার একটু সচেতন হলে হয়তো এই অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব হতে পারতো। রেল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram