ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2026

বাগাতিপাড়ায় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বকুল স্মৃতি থিয়েটার।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য মসগুল হোসেন ইতির নেতৃত্বে বকুল স্মৃতি থিয়েটারের সদস্যরা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন।

এ সময় গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকুল স্মৃতি থিয়েটারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান মানিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রিপন, সাংগঠনিক সম্পাদক তোসাদ্দেক সরকার তিতাস, সদস্য বাবর আলী, ফরহাদুজ্জামান মুরাদ, শ্রী স্মরণ রায়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram