ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৩
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

ইফতার মাহফিলে গিয়ে আ.লীগের সাবেক এমপি আটক

ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম। ঢাকায় একটি অনুষ্ঠানে গেলে উপস্থিত জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে শাহ আলমের ছেলে মো. সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটি ইফতার মাহফিলে যোগ দিতে গেলে লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে।

সাগর বলেন, এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার বাবাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, ‘লোকজন ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তাকে থানাতেই রাখা হয়েছে।’

তবে কোনো মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।

শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram