ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল ইনজেকশন পুশের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল প্রক্রিয়ায় ইনজেকশন পুশের অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে এক শিশু কন্যা। অভিযোগকারী শিশুটির পিতা মোঃ রাসেল এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে রাসেলের কন্যা আমাতুল্লাহ মারিয়াম। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রিপন শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার অংশ হিসেবে ‘এরিক্সন আইভি-১ গ্রামথ ইনজেকশন প্রয়োগ করা হয়। হাসপাতালে কর্মরত নার্স শেফালী বেগম প্রথম দিন ইনজেকশনটি ভুল প্রক্রিয়ায় পুশ করলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরদিন ২৪ ফেব্রুয়ারি পুনরায় একই ইনজেকশন ভুল পদ্ধতিতে প্রয়োগ করা হলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে অন্য এক নার্স রাসেলকে অবগত করেন যে, ইনজেকশন প্রয়োগে ত্রুটি হয়েছে এবং এ কারণেই শিশুটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ সময় অভিযুক্ত নার্স পুনরায় ইনজেকশন দিতে এলে রাসেল বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই নার্স।

অভিযোগকারী মোঃ রাসেল জানান, আমার মেয়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হয়েছে। এ নিয়ে আবাসিক মেডিকেল অফিসারের কাছে অভিযোগ জানানো হলেও সেখান থেকেও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত নার্স শেফালী বেগমের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আল আমিনের কাছে জানতে চাওয়া হলে তিনি নো কমেন্টস বলে বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram