ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৬

জুলাই শহিদ মাহফুজের বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, নারীসহ আহত ৩

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই শহিদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা, মারপিট ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মাহফুজের বোন রহিমা খাতুনসহ ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে শাহিন হাওলাদার (৩৫) কে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহিদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারের অভিযোগ, পূর্ব শত্রুতার কারণে তার ভাইয়ের ছেলেরা পরিকল্পিতভাবে আজ তার (মান্নান হাওলাদারের) বসতঘরে হামলা করে। হামলায় ৩ জন আহত হয়েছে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙ্গে ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়।

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে মান্নান হাওলাদারের বিরুদ্ধে পাল্টা মারপিটের অভিযোগ করেন তার আপন ভাই আলতাফ হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, শুধু শহিদ মাহফুজের পিতা হবার কারণে মান্নান এলাকার সকলকে জিম্মি করে ফেলেছে। গতকাল সে লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আজ আবার আমার ছেলেদেরকে মারপিট করেছে।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram