ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

এক ম্যাচে ১৯টি ছক্কা মেরে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ছক্কার নতুন রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেওয়া ২৫৫ রানের টার্গেটে মাত্র ১৪৭ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় উইন্ডিজ। এরপর টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন হেটমায়ার। আউট হওয়ার আগে ৭ ছক্কায় তার ব্যাটে ৩৪ বলে ৮৫। রভম্যান পাওয়েল ৩৫ বলে ৪ ছক্কায় করেন ৫৯ রান। শেষ দিকে রাদারফোর্ডের ৩১ ও শেফার্ডের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল পুঁজি পায় ক্যারিবীয়রা।

বিশ্বকাপ ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ; ১৯টি ছক্কা মেরে টি-২০ বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও তাদের। জবাবে রানের পাহাড়ে চাপা পড়ে জিম্বাবুয়ে। দলীয় ২০ রানেই ৩ উইকেট হারায় দলটি, ৫২ রানে হারায় ৪র্থ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৭ রানে অলআউট দল জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪৩ রান আসে ব্রাড ইভানসের ব্যাট থেকে। ৪ উইকেট নিয়েছেন গুদাকেশ মোতি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram