ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৬

প্রতিমন্ত্রী হয়ে গৌরীপুরে এসেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইঞ্জিনিয়ার ইকবাল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। নতুন সরকারের দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ছয় দিনের মাথায় নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে আসেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রতিমন্ত্রী উপজেলার বালুয়াপাড়া, শাহগঞ্জ ও ভুটিয়ারকোনাসহ বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছ বিনিমিয় করেন। এরপর তিনি উপজেলা পরিষদ চত্বরে গার্ড অব অনার গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আমাকে মন্ত্রীসভায় নিয়োগ দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১২ টার সময় এমপি হিসেবে শপথ নিয়েছি। ৪ টার সময় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা একটা বিরল সম্মান। এই সম্মানটা গৌরীপুরবাসীর দেয়া। গৌরীপুরবাসী আমার সাথে ছিলো বলেই আমাকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি এলাকার উন্নয়ন করতে চাই। সবার কাছে আমি দোয়া চাই, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি।

সফরকালে তার সঙ্গে ছিলেন বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, শোয়েব মুন্সী প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram