ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জামালপুরে বাজার মনিটরিং, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য সহনীয় রাখতে জামালপুরের বকশীগঞ্জে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা ও জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙিয়ে রাখা, পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram