ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আড়াই হাজার টাকার জন্য রাজবাড়ীতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ধারের মাত্র আড়াই হাজার টাকা পরিশোধ না করায় রাজবাড়ী পৌরশহরে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌর শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকার ভিপি ফরিদ সড়কে কিশোলয় স্কুলের পাশে এ নির্মম হত্যাকান্ড ঘটানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। নিহত জাহিদ ওই এলাকার মাহাতাব ফকীরের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড় টার দিকে জাহিদ হাসান খাবার খেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একই সড়কের সাহেব আলী ওরফে মনোর দোকানে যান। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জাহিদ হাসান মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের বড় ভাইয়ের ছেলে শিহাব ফকীর জানান, আমরা জানতাম না কাকার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল।

গতকাল দুই ব্যক্তি বাড়িতে এসে কাকার কাছে পাওনা ২ হাজার ৫০০ টাকা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলে পরে দাদির কাছ থেকে শুনেছি। কিন্তু প্রকাশ্যে কে বা কারা এমন ঘটনা ঘটালো আমরা জানি না। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

নিহতের বাবা মাহাতাব ফকীর জানান, আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা ছিল না। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুর ইসলাম জানান, দুপুর দুইটার দিকে জাহিদ হাসান নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram