ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে বৈদ্যুতিক তারসহ গ্রেফতার ৪

এ এম জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভাংড়ী মালামালের গোডাউন থেকে বিপুল পরিমাণ চোরাই সরকারি বৈদ্যুতিক তারসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের গুলপাড়া মহল্লার আব্দুল হামিদের পুত্র সাদিকুল ইসলাম (২৫), ভাস্কর পট্টী'র রিয়াজ উদ্দীন শেখের পুত্র আব্দুর রশীদ সুমন (৩৫), মোঃ রূপচাঁদ আলীর স্ত্রী মোছাঃ আসিয়া খাতুন (৪৫) ও মোঃ সিয়াম (২২)। বুধবার গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী নতুন বাজারের স্ক্রাপ ব্যবসায়ী মাসুদের গোডাউন সংলগ্ন বাসা থেকে ও পুরাতন বাজারের সুমনের বাসা থেকে বিপুল পরিমাণের বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক তার, গ্যাস সিলিন্ডার, ফ্যান উদ্ধার করে। এ সময় পার্বতীপুরের বহুল আলোচিত স্ক্রাপ ব্যবসায়ী মাসুদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার রূপচাঁদ আলী’র স্ত্রী ও পুত্রকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নতুন বাজারের ঢাকা মোড়, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের বেলাইচন্ডি এলাকায় বিপুল পরিমাণ সরকারি বৈদ্যুতিক তার কাটার সময় সাদেকুল ইসলাম সাদেক (২৪) কে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে অন্য ৩ জনকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পার্বতীপুরে নেসকো অফিসের পক্ষ থেকে নিয়মিত রাত্রীকালীন টহল পরিচালিত হলেও প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় নেসকো ও আরইবি’র বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার কাটার ঘটনা ঘটছে।

যৌথ বাহিনী'র অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। পুলিশ সেনাবাহিনী, বিজিবিসহ গ্রাম পুলিশের সদস্যগণ এ অভিযানে অংশ নেন।

পার্বতীপুর মডেল থানার ওসি জানান, গ্রেফতারকৃত ৪জন সহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram