ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৬

কসবায় পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা, ৫টি ট্রাক্টর জব্দ

লোকমান হোসেন পলা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ডসহ ৫টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির এ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম।

অভিযানে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মোঃ রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মোঃ ফারুক হোসেন (জুনিয়র অফিসার) কে ১ লাখ টাকা অর্থদণ্ড (তাৎক্ষণিক আদায়) ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কাজে নিয়োজিত শ্রমিক বায়েক নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ উসমান গণি কে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এ ধরনের অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম সহ্য করা হবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram