ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

আগামীকাল কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি: আগামীকাল বুধবার কুড়িগ্রাম আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতারা।

সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপি'র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা।

এদিকে ১১ দলীয় জোটের জনসভা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানায় কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতারা।

জনসভায় জেলার ৪টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের তিনজন জামায়াত প্রার্থী ও একজন এনসিপি'র প্রার্থীসহ ৪টি আসনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা জানিয়েছে জেলা জামায়াতের নেতারা। জনসভায় ৪ থেকে ৫ লাখ মানুষের উপস্থিতির কথাও জানান তারা।

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নিজাম উদ্দিন জানান, জনসভা সফল করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্টেজ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। জনসভায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পাশাপাশি ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে জেলার ৯ উপজেলার নারী ও পুরুষ কর্মীরা অংশ নেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram