ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

ওয়ান ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী জিয়াউল ইসলাম

ওয়ান ব্যাংক পিএলসি উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাবলিক সেক্টরের প্রধান হিসেবে কাজী জিয়াউল ইসলাম যোগদান করেছেন। ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের নতুন ধাপে এই নিয়োগ বাস্তবায়নে তিনি  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। 

নতুন দায়িত্বে কাজী জিয়াউল ইসলাম ওয়ান ব্যাংকের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও পাবলিক সেক্টর ব্যবসা পরিচালনার নেতৃত্ব দেবেন এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কাজী জিয়াউল ইসলামের ব্যাংকিং ও আর্থিক খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ওয়ান ব্যাংক পিএলসি-তে যোগদানের পূর্বে তিনি মাশরেক ব্যাংক বাংলাদেশ-এ চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ বিভিন্ন সিনিয়র পদে দায়িত্ব পালন করেন এবং ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, করেসপন্ডেন্ট ব্যাংকিং ব্যবসা উন্নয়নসহ পাবলিক সেক্টরের প্রধান হিসেবে কাজ করেন। তার পেশাগত কর্মজীবনের সূচনা হয় এইচএসবিসি বাংলাদেশ-এ। 

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইনসিয়াড (INSEAD) ও লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE) থেকে এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, “ওয়ান ব্যাংক তার কৌশলগত লক্ষ্য আরও সুসংহত করার পথে এগিয়ে যাচ্ছে। এই সময়ে কাজী জিয়াউল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর ও করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ে তার গভীর অভিজ্ঞতা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram