ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

কাউনিয়ায় সাপ্তাহিক প্রত্যাশার আলো পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়া থেকে প্রচারিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার ও হোটেল শ্রমিক, হরিজন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পত্রিকা অফিস সংলগ্ন সাব-রেজিষ্ট্রার অফিস চত্বরে সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলোর বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন, সদস্য আব্দুল্লা আনন্দ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।

উপজেলার শতাধিক মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হরিজন, হোটেল শ্রমিকসহ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram