ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2026

পাটগ্রামে মানব পাচারকারী সহ ভারতীয় নাগরিক আটক

শহীদুল ইসলাম ,পাটগ্রাম প্রতিনিধি: লালমনিরহাট জেলা ধীন পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিন বিঘা করিডোর এলাকায় মানব পাচারকারী সহ ০২ জন ভারতীয় নাগরিক আটক কে আটক করা হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন এর অধীনস্ত দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৩১ এস হতে ১৫ গজ বাংলাদেশ অভ্যান্তরে দহগ্রাম তিন বিঘা করিডোর চেকপোস্ট সংলগ্ন স্থানে নায়েক সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্ব নিয়মিত তল্লাশী কালে ০১ টি পালসার মোটরসাইকেল সহ ০১ জন বাংলাদেশী মানব পাচারকারী ও ঐ ০২ জন ভারতীয় নাগরিক কে আটক করা হয়।

পাচার কারি ব্যক্তির নাম মোঃ আলী হোসেন (২৩) পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রামঃ দহগ্রাম, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট।এবং ভারতীয় দুই ব্যক্তি (১) মোঃ মঙ্গল খাঁন (২০) পিতা মোঃ নান্টু খাঁন।

(২) মোঃ নাজিম হোসেন (১২) পিতা মোঃ লিটন মিয়া, উভয়ের গ্রামঃ কনকর্ড ঢোপ, থানাঃ বেরর, জেলাঃ আলওয়ার দেশঃ ভারত। আটককৃত ব্যক্তিদেরকে লালমাইহাট জেল হাজতে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram