

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুর্গম দুবলার চরে ধানের শীষ প্রতীকের প্রচারণা চালিয়েছেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
সোমবার সকাল থেকে তিনি সাগর চরের শুটকি পল্লীর দুবলার চরের এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি চরের জেলে ও মাঝিমাল্লাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন। পরে জেলে পল্লীতে অনুষ্ঠিত হয় ধানের শীষের প্রচারণা সভা। সভায় সাধারণ জেলেরা তাদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি প্রার্থীর কাছে জোর দাবী জানান।
এর প্রেক্ষিতে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে জেলেদের জন্য সাগর পাড়ের বিভিন্ন এলাকায় চাহিদানুযায়ী পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ, ভাসমান হাসপাতাল নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা ও দস্যুতা রোধসহ জেলেদের জীবন-জীবিকার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।
