ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

শৈলকুপায় সামাজিক আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামে মশিয়ার এর বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেনের ছেলে ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সমর্থিত একটি পক্ষের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও জাহিদ চৌধুরী সমর্থিত অপর পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ফদিয়ার মেম্বার (৫০), জাহিদুল বিশ্বাস (৪০), আহম্মাদ শেখ (৫৫), সোহেল বিশ্বাস (২৭) ও তুহিন মোল্লা (৩৫), মিজানুর রহমান, শরিফুল মেম্বার, ইকবাল হোসেন, দিয়ানত শেখ সুমনসহ ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্যরা ও শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনা শুনা মাত্রই পুলিশ মোতায়েন করি এবং পুলিশ দশজনকে আটক করেছে। এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram