ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

মাধবপুরে মাজার প্রাঙ্গণে গান-বাজনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

মাধবপুর (হবিগঞ্জ), ইলিয়াস কাঞ্চন : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হযরত সৈয়দ শাহ নূর শাহ (র.) মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক ওরশকে কেন্দ্র করে গান-বাজনা ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আবেদনে স্থানীয়রা উল্লেখ করেন, মাজার শরীফকে কেন্দ্র করে প্রতিবছর বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ওরশ চলাকালে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, নারীদের দিয়ে নৃত্য পরিবেশন এবং বিভিন্ন অশালীন ও অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এতে মাজার শরীফের পবিত্রতা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি এলাকার ধর্মীয় পরিবেশ ও সামাজিক শালীনতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়লে দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে, যা সার্বিকভাবে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এ অবস্থায় আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বাৎসরিক ওরশকে কেন্দ্র করে আয়োজিত গান-বাজনা ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে মাজার প্রাঙ্গণে যাবতীয় গান-বাজনা, নারী-পুরুষের অবাধ মেলামেশা এবং সব ধরনের অশালীন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা জারির দাবি জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন,

“বিষয়টি সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এলাকার ধর্মীয় পরিবেশ, সামাজিক শৃঙ্খলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram