ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

সুন্দরবনে ফাঁদে আটকা জীবিত হরিণ উদ্ধার, ফাঁদসহ এক শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া একটি হরিণ জীবিত উদ্ধার করেছেন বনরক্ষীরা। আটক করা হয়েছে হরিণ শিকারী চক্রের এক সদস্যকে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে হরিণটি উদ্ধার এবং শিকারীকে আটক করা হয়। পরে বনে অবমুক্ত করা হয় হরিণটিকে।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা ডিমেরচর বনাঞ্চলে পায়ে হেটে টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে ব্যাপক জায়গাজুড়ে হরিণ শিকারের মালাফাঁদ ও ছিটকা ফাঁদ পাতা এবং ওই ফাঁদে একটি হরিণ আটকে থাকতে দেখেন। পরে তারা জীবিত হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দেন।

পরবর্তীতে বনে তল্লাশি চালিয়ে আব্দুল হাকিম (৪০) নামে শিকারী দলের এক সদস্যকে আটক করেন বনরক্ষীরা। এসময় দুই শিকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালাফাঁদ ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। আটক শিকারীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে।

বন কর্মকর্তা মিজানুর রহমান আরো জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হবে। উদ্ধার করা ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হরিণ শিকাররোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram