ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2026

কাকড়া ধরায় নিষেধাজ্ঞা, বনজীবীদের মানবেতর জীবনযাপন শুরু

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা: ‎সুন্দরবনের নদী–খালে কাঁকড়ার প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দুই মাসের জন্য কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এ সময় কাঁকড়া ধরার অনুমতিপত্র বন্ধ।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) তারিখ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

‎কাঁকড়ার প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বনবিভাগের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তারা।তারা আরো বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও কাঁকড়ার প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে। এ সময়ে সুন্দরবনের অভ্যন্তরে কাঁকড়া ধরা, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

‎বনবিভাগ থেকে‎ জানান, প্রজনন মৌসুমে কাঁকড়া রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবনের নদী-খালে কাঁকড়া ডিম পাড়ে। এ সময়কালে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া কাঁকড়ার যখন ডিম হয়, তখন কাঁকড়া ধরা খুবই সহজ হয়ে থাকে। কারণ এ সময়ে কাঁকড়া খুব ক্ষুধার্ত থাকে। এদের সামনে যে খাবার দেওয়া হয়, তাই খাওয়ার জন্য দ্রুত এগিয়ে আসে। যদি এ সময় কাঁকড়া শিকার না করা হয়, তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব। কাঁকড়ার প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।

‎এদিকে, নিষেধাজ্ঞা সামনে এই দুই মাস সংসার কিভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরার শ্যামনগরে অধিকাংশ ইউনিয়নের বাসিন্দা কাঁকড়া ধরার জেলেরা।‎ তারা বলেন, বন্ধের দিনগুলোয় তাদের জন্য সরকারি কোনো ভাতার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram