

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে লিয়াকত আলী খান লাবনের বাড়িতে বিনামূল্যে একদিনের স্বাস্থ্যসেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী পেইন প্যারালাইসিস সেবা ও সহায়তা সংস্থা এবং এসোসিয়েশন ফর ওয়াটসন এন্ড রুরাল ডেভেলপমেন্ট (এওয়ারড) যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করে। শিশু আহিল আফিফ খান বুবুনের জন্মবারষিকি উপলক্ষ্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে এলাকার দুই শতাধিক নানা বয়সী মানুষকে বাত, ব্যাথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা পরামর্, বিনামূল্যে ঔষধ বিতরণ ও ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।
মানিকগঞ্জ পেইন এন্ড প্যারালাইসিস সেবা ও সহায়তা সংস্থার চিকিৎসকরা এই সেবা প্রদান করেন।
এসময় স্থানীয় বীরমুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

