

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ার পল্লীতে বেদানা চাষে সাফল্য পেয়েছে বাপ-ছেলের। নিজ বাড়ীতে সাড়ে ২২শতক জমিতে লাগানো হয়েছে বেদানা, মাল্টা, কমলা, আঙুর, আপেল, লিচু, সফেদা, কাগজি লেবু, চালতা, ড্রাগন ফল।
উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান ও তার একমাত্র কলেজ পড়ুয়া ছেলে হাফিজুর রায়হান খান বাড়ীতে অবসর টাইমে একটু একটু করে বেদানাসহ বিভিন্ন ফল ফলাদি গাছ রোপণ করেন। এখন বর্তমানে বাপ-ছেলে মিলে ফলের চাষ করে লাভবান হয়েছেন।
ফলের বাগান সম্পর্কে কলেজ পড়ুয়া ছেলে হাফিজুর রায়হান খান বলেন, তিনি অবসর টাইমে খেলাধুলা না করে বাড়ীর বাগান দেখাশুনা করেন। সেই সাথে বাড়ীর সামনে একটি মুদি দোকান করেছেন। তিনি আরো বলেন, গ্রামে এখন আর খেলাধুলা করার পরিবেশ নেই।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান বলেন, বাড়ীতে পড়ে থাকা ফাকা জমিতে গত ২ বছর ধরে বিভিন্ন ধরনের ফলের বাগান করেন। বাপ-ছেলে মিলে এই বাগান দেখাশুনা করি। বাড়ীর চাহিদা মিটিয়ে বেদানা ফল বাজারে বিক্রয় করে গত বছর ভাল লাভ পেয়েছেন। এবছর প্রচুর বেদানা ফল ঝরে যাচ্ছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই ফলের বাগান করা হয়েছে।
তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস ও সরকারের সাহায্য সহযোগিতা পেলে আরো বড় করে ফলের বাগান করতে পারবেন বলে তিনি আশাবাদী।
