ঢাকা
logo
প্রকাশিত : December 11, 2025

যশোরের মনিরামপুরে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে দুটি খাদ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, আজমীরি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, কর্মচারীদের স্বাস্থ্যসনদ না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না লিপিবদ্ধ করা এবং পণ্যের প্যাটেন্ট ডিজাইন নকলের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিতে দইয়ের ওজনে কারচুপির প্রমাণ পাওয়া যায়। একজন ক্রেতাকে ১ কেজির পরিবর্তে ৬ গ্রাম কম দই দেওয়ায় আইনটির ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট দুই প্রতিষ্ঠান থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram