ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩, ২০২৫

দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুরসুধা সঙ্গীতায়ন এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বিশেষ সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে। ৪/৯ হুমায়ুন, রোডে, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠানটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিক শক্তি, সাংস্কৃতিক প্রতিভা এবং সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরসুধা সঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন দোলন। তিনি তার বক্তব্যে বলেন— “দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশের সম্পদ। তাদের সৃজনশীলতা, প্রতিভা ও মানসিক দৃঢ়তা আমাদের সমাজকে সমৃদ্ধ করে তোলে। তাই তাদের প্রতিটি প্রতিভা ও সাফল্যকে জাতীয় অগ্রগতির অংশ হিসেবে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, বিশিষ্ট সমাজসেবক ও সংগীতশিল্পী ড. মাশরুরা শফিক স্বপ্না, বিশিষ্ট শিশু শল্য চিকিৎসক ড. বিজয় কৃষ্ণ দাস, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নিজামুদ্দীন আহমেদ আলম এবং ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর রাহেনুমা খানম ও আফ্রোজা কবির।

সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সম্মান, সামাজিক অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সঠিক পরিচর্যা, উপযুক্ত সুযোগ ও ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা জাতির অন্যতম শক্তিতে পরিণত হতে পারেন। এছাড়াও তারা সংগঠনটির পাশে থেকে সুরসুধা সঙ্গীতায়ন তথা দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের উন্নতি ও অগ্রগতির জন্য সাধ্য মত সহযোগিতা করার আশ্বাস ও প্রত্যাশা ব্যক্ত করেন। সংগঠনের যাবতীয় প্রয়োজনীয় নথি ও ছবি সংরক্ষণ করার জন্য অন্তরা দাস সুরসুধা সঙ্গীতায়নকে একটি পোর্টেবল হার্ডডিস্ক প্রদান করেন।

অনুষ্ঠানে দেশব্যাপী আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী ও অংশগ্রহণকারীদের প্রতিভা উপস্থিত সকলকে অভিভূত করে।

অনুষ্ঠানে সুরসুধা সঙ্গীতায়নের সদস্য মীর আজিজুল হক আপন, ইসমে আজম, ড. মাশরুরা শফিক স্বপ্না ও মোঃ মিলন হোসেন উপস্থিত ছিলেন।

সুরসুধা সঙ্গীতায়ন এক যুগেরও অধিক সময় ধরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাংস্কৃতিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং মূলধারার সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram