ঢাকা
logo
প্রকাশিত : November 25, 2025

যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই বীজ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা

শহিদ জয়, যশোর: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অভিযানে সদর উপজেলার বারিনগর বাজার এলাকার দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সুজলা বীজ ভান্ডার এর স্বত্বাধিকারী রবিন কুমার রায় একজন বিএডিসির অনুমোদিত সার ডিলার। তার প্রতিষ্ঠানে পর্যাপ্ত টিএসপি সারের মজুদ থাকলেও কৃষকদের নিকট সঠিকভাবে বিক্রি না করে রেজিস্টারে মিথ্যা তথ্য লিপিবদ্ধ করার অভিযোগ পাওয়া যায়। এছাড়া তিনি অবৈধভাবে রড মিনিকেটসহ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বীজ গোডাউনে মজুদ করেছিলেন। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সুফলা বীজ ভান্ডার এর স্বত্বাধিকারী স্বপন কুমার দেবনাথও রড মিনিকেটসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বীজ অবৈধভাবে প্যাকেটজাত করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। একই ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

মোট দুই প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ জেলা পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্যরা।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram