ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

তারেক রহমানের জন্মদিনে কুড়িগ্রামে ব্যতিক্রমী আয়োজন

কুড়িগ্রাম প্রতিনিধি: তারেক রহমানের জন্মদিনে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর দেয়া হচ্ছে ওষুধ। মাদ্রাসা শিক্ষার্থীসহ অসহায়দের মাঝে বিতরণ করা হচ্ছে খাবারও।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মাঠে। এতে ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর প্রত্যন্ত গ্রামাঞ্চলের সহস্রাধিক মানুষের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়। দেয়া হয় গাছের চারাও। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি দোয়া মাহফিল ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ অসহায়দের মাঝে রান্না করে বিতরণ করা হয় বিরিয়ানীর প্যাকেট। শারিরীক নানা সমস্যা নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসার কথা জানায় স্থানীয়রা।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা আমেনা বেগম জানান, দীর্ঘদিন ধরে কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারি নাই। একানে বিনা টাকায় ডাক্তার দেখালাম, ওষুধও নিলাম। সাথে খাবার প্যাকেট আর গাছের চারাও দিয়েছে।

চিকিৎসা সেবা নিতে আসা আব্দুল মজিদ জানান, আমাদের এলাকার সন্তান ডা: মো: ইউনুছ তার নিজ এলাকায় তারেক জিয়ার জন্মদিন পালন করেছে। গ্রামের মানুষদের চিকিৎসা সেবা দিয়েছে, খাবার দিয়েছে। এতে আমরা খুশি।

এবার জাকজমকভাবে জন্মদিন পালনে নিষেধ থাকলেও ভবিষ্যৎ দেশ গঠনের কারিগর তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা কথা জানায় ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রাম জেলা বিএনপি'র সদস্য ডা: মো: ইউনুস আলী।

তারেক রহমানের জন্মদিনের আয়োজনে সহস্রাধিক মানুষের চিকিৎসা সেবা, ৫শ গাছের চারা ও ৩ হাজার বিরিয়ানীর প্যাকেট বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram