ঢাকা
logo
প্রকাশিত : November 20, 2025

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের, নিহত ২৮

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় চালানো হয়েছে বিমান হামলা।

এতে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন প্রায় ১শ' ফিলিস্তিনি। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি।

হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা। এর মধ্যে, গাজা সিটির জেইতুনেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের। নিহতদের সবাই এক পরিবারের সদস্য ছিলেন।

এছাড়াও, খান ইউনিসের কাছে আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও চালানো হয় হামলা।

তেলআবিবের দাবি, খান ইউনিসে আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস।

এর আগে, গতকাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার এক অনুসন্ধান বলছে, গত মাসে কার্যকরের পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram