ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৯
logo
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০২৫

হঠাৎ স্টেজে অ্যাকনের প্যান্ট ধরে ভক্তের টান, অতঃপর…

সেনেগাল-আমেরিকান সংগীতশিল্পী অ্যাকন তার ইন্ডিয়া ট্যুর ২০২৫ শেষ করতে যাচ্ছেন। আজ রোববার মুম্বাইয়ে তার ফাইনাল পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। এই সফর শুরু হয়েছিল নভেম্বর ৯ তারিখে দিল্লি থেকে, এরপর ১৪ নভেম্বরে বেঙ্গালুরুতে স্টেজ শোতে হাজির হন। তবে বেঙ্গালুরু শো থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় ভক্তরা গান চলাকালীন সময় অ্যাকনের প্যান্ট ধরে টানছিল। খবর বলিউড লাইফের।

বেঙ্গালুরু পারফরম্যান্সের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জুমায়ের খাজা, যেখানে অ্যাকন ডেভিড গুএত্তার সাথে যৌথ হিট গান ‘সেক্সি বিচ’ পরিবেশন করছিলেন ভিআইপি এলাকায়। ভিডিওতে দেখা যায়, সামনে বসা ভক্তরা বারবার তার প্যান্ট টানলেও, তিনি স্বভাবসুলভভাবে প্যান্ট ঠিক করছেন এবং গান চালিয়ে যাচ্ছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন এবং এটি হয়রানির শামিল হিসেবে বর্ণনা করেছেন। অনেকেই লিখেছেন, দুঃখজনক, তারা লাইভ স্টেজে তাকে হয়রানি করছে। তিনি একজন আন্তর্জাতিক শিল্পী এবং তারা শুধু তাকে অপমান করছে। অন্য একজন মন্তব্য করেছেন, এটা কী ভাই?

শো শুরুর আগে অ্যাকন জানিয়েছিলেন, ভারত সবসময় আমাকে ভালোবেসে এসেছে- এটা যেন আমার দ্বিতীয় দেশ। এই দেশ, এই সংস্কৃতি, এই ফ্যানরা… একেবারেই আলাদা। আমি ফেরার জন্য খুবই উচ্ছ্বসিত এবং জীবন্ত পারফরম্যান্স দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। এই ট্যুরটি বিশেষ হবে-চল একসাথে ইতিহাস গড়ি!

অ্যাকনের হিট সিঙ্গেল যেমন রাইট নাও, আই ওয়ানা লাভ ইউ, স্ম্যাক দ্যাট, ছাম্মাক ছাল্লোসহ অনেক গান বিশ্বজুড়ে চার্টে শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram