ঢাকা
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২০
logo
প্রকাশিত : নভেম্বর ১৫, ২০২৫

পুলিশকে কামড় দিয়ে পালাল ছাত্রদল নেতা, আটক ৪

জিহাদ রানা, বরিশাল প্রতিনিধি: বরিশালে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় লাঠি এবং ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে শনিবার কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেফতার আসামীরা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে- চলতি বছর দায়ের হওয়া একটি মামলা আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। তাই পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়।

তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এসময় ৬০-৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইটছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেন গুরুতরসহ তিন পুলিশ সদস্য আহত হয়।

মাসুম পুলিশের হাতে হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ। ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram