ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

ডাকসু ভিপি-জিএস-এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থান করেছেন: নাসির উদ্দীন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি, জিএস ও এজিএস ছাত্রলীগ করে হলে অবস্থা করেছেন। তবে ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ হলে অবস্থান করতে পারেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে রাবির টিএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দীন বলেন, ডাকসু নির্বাচিত প্রার্থীরা বিশেষ করে ভিপি, জিএস ও এজিএসসহ প্রত্যেকে বিগত ফ্যাসিবাদী আমল থেকেই হলে থাকতেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতি করেছেন। অপরদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনীতি করার কারণে ছাত্রদলসহ অন্য ছাত্র সংগঠনের কেউ তৎকালীন হলে থাকতে পারেনি। ফলে গণঅভ্যুত্থানের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলে আসছিলাম, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে। কিন্তু সেটা কোনভাবেই তারা করতে পারেনি।

তিনি আর‌ও বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও যারা ভিপি-জিএস নির্বাচিত হয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ফলে আমরা দেখেছি, ভিপি-জিএস হতে হলে পূর্বে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হবে এমন একটক অবস্থা দেখেছি। তবে শিক্ষার্থী হয়তো ভোট দিয়েছেন অথবা অনিয়ম হয়েছে। তবে যেটাই হয়েছে থাকুক, ছাত্রদল সবসময় ন্যায়, গণতন্ত্র ও শিক্ষার্থীদের পক্ষে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে।

এই নেতা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত সময়ে সকল অন্যায় ও জুলুমের প্রতিবাদ করেছে। জুলাই গণঅভ্যুত্থানেও সক্রিয় অংশগ্রহণ করেছে এবং ১৪২ জন নেতাকর্মী শহিদ হয়েছে। অনিয়মে ভরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়তো ছাত্র প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। বিভিন্ন ষড়যন্ত্রের পরেও আমরা বলেছি ছাত্রদলের আরও ভাল করা উচিত ছিল। আমরা যে চারটি ছাত্র সংসদে পরাজিত হয়েছি, এ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী। এছাড়া‌ও রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক জহুরুল, সিনিয়র সহ-সভাপতি সাকিলুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন ছাড়াও আর‌ও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram