ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৮
logo
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৫

হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিলসহ অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ অফিসে ভৌতিক বিল, ডিমান্ড চার্জ ও লোড চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে হিলিবাসীর আয়োজনে বন্দরের চারমাথা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়ার কারণে সরকার হিলি স্থলবন্দর থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পেলেও এখানকার মানুষ নিয়মিত বিদ্যুৎ পাচ্ছেন না। সারাদিনে প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বন্দর কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছেনা।

অচিরেই এই সমস্যা সমাধান না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে বিদ্যুৎ সমস্যার আশু সমাধানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, মুক্তিযোদ্ধা সামসুল আলমসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram